এক বাংলাভাষা প্রেমী দোকানদার তার দোকানের সাইনবোর্ডে লিখে রেখেছে, যে গ্রাহক তার দোকান থেকে জিনিস কেনার সময় একটিও ইংরেজি শব্দ ব্যবহার করবেন না তাকে আমরা শতকরা পঁচিশ শতাংশ মোট মূল্যের থেকে ছাড় দেব।
লেখাটা পড়ে আমাদের বল্টু দোকানে গিয়ে বলল, ‘ভাই আমাকে দুটি সূক্ষ্ম/অতি সূক্ষ্ম বিষাণু আগমন/নির্গমন অবরোধক মুখ, ওষ্ঠ, নাসিকাদি রক্ষার্থে কর্ণ দ্বারা সমর্থিত বস্ত্র খণ্ড দিন।’
দোকানদার বল্টুর কথা শুনে বলল, ‘আপনাকে আমি ৫০ শতাংশ ডিসকাউন্টেই দেব, দয়া করে আপনি যদি ইংরেজিতেই বলেন যে আপনার কী লাগবে?’
বল্টু একটু হেসে বলল, ‘আপনি আমাকে দুটো মাস্ক দিন।’
শিক্ষক : বল তো লুঙ্গি আর কপালের মাঝে মিল কোথায়?
ছাত্র : স্যার, কখন যে কোনটা খুলে যায়, কেউই আগেভাগে বলতে পারে না।
ভিক্ষুক: ভাই দুইটা টাকা দেন, তিনদিন ধরে কিছু খাই নাই।
ভদ্রলোক: তিনদিন কিছু খাও নাই তো দুই টাকা দিয়ে কী করবা? দুই টাকায় তো কিছু পাবা না।
ভিক্ষুক: না মানে, ওজনটা মাপাইয়া দেখতাম কয় কেজি কমল!