মুহম্মদ আনিসুল হক
১৮ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, রবিবার
আজ ৫ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৫ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৯। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ৯। শুভ বার: মঙ্গল। শুভ রত্ন : রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারবেন। পড়াশোনায় আনন্দ পাবেন। মাথাব্যথায় ভুগতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। শরীর ভালো থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
আইনগত ঝামেলা এড়িয়ে চলুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। অকারণ ব্যয় পরিহার করুন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। আর্থিক দিক ভালো যেতে পারে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
পুলিশ বা প্রতিরক্ষা বাহিনীতে কর্মরতদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পাবলিক ইমেজ বাড়বে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। অসুস্থ পিতার আরোগ্য লাভ হতে পারে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
সামাজিক অগ্রগতি অব্যাহত থাকতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। তীর্থযাত্রা হতে পারে।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। কোনো চুক্তি সম্পাদনের আগে ভালোভাবে চিন্তা করে নিন।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। অসুস্থবোধ করতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানকে নিজের আজ্ঞাবহ রাখতে পারবেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
পারিবারিক পরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। প্রয়োজনে বন্ধুদের সহযোগিতা পেতে পারেন। পথ চলাচলে সতর্কতা অবলম্বন করুন। উত্তেজনা পরিহার করুন।