লালপুর (নাটোর) সংবাদদাতা
লালপুরে বোরো ধানের খেতে শিষ শুকিয়ে চিটা হয়ে যাচ্ছে। কৃষকরা বলছেন, ২৮ জিরা, ৮১ ও ২৯ জাতের বোরো ধানের বেশি ক্ষতি হয়েছে। উপজেলার সাঁইপাড়া মাঠে গিয়ে এ অবস্থা দেখা গেছে। বাকনাই গ্রামের মহির উদ্দিন জানান, তার দুই বিঘা জমির জিরা জাতের ধানের শিষ দ্রুত শুকিয়ে যাচ্ছে। কাঁচা ধান কেটে গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন। উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, অতিরিক্ত তাপমাত্রায় ধানের শিষ নষ্ট হয়ে যাচ্ছে। ধানখেতে বেশি করে পানি রাখাসহ বিঘাপ্রতি পাঁচ কেজি এমওপি সার দিতে হবে কৃষকদের।