হোসেনপুরে ধান কাটার কাস্তে তৈরির ধুম

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুর উপজেলা সদরের আড়াইবাড়িয়া গ্রামে বোরো ধান কাটার যন্ত্র কাস্তে তৈরির ধুম পড়েছে কামারপাড়ায়। এ কাস্তে কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এলাকার কর্মকাররা জানান, তাদের তৈরিকৃত ১০০টি কাস্তের মূল্য ৩ থেকে ৪ হাজার টাকা। ধুনকুড়া গ্রামের কর্মকার বিনয় চন্দ্র দাস জানান, বর্তমানে লোহার মূল্য বৃদ্ধি পাওয়ায় এ পেশায় লাভবান হওয়া সম্ভব হচ্ছে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. এহছানুল হক জানান, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় কামার শিল্পের শ্রমিকদের ওস্তাদ-সাগরেদ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।