স্টাফ রিপোর্টার, দিনাজপুর
দিনাজপুরের খানসামা উপজেলায় কৃষক পর্যায়ে প্রথম বারের মতো উচ্চফলনশীল বারি পেঁয়াজ-১-এর বীজ উত্পাদন ও সংরক্ষণে পরীক্ষামূলক চাষ করা হয়েছে। এ বীজ এক একর জমিতে চাষ করেছেন কাচিনীয়া গ্রামের মো. শরিফুল ইসলাম। কৃষক শরিফুল ইসলাম বলেন, কৃষি অফিসের প্রশিক্ষণ ও নির্দেশনা অনুযায়ী প্রদর্শনীর মাধ্যমে প্রথম বারের মতো স্থানীয়ভাবে বীজ উত্পাদনে পরীক্ষামূলক চাষ করছি। পেঁয়াজের ফুল থেকে বীজ সংগ্রহ হচ্ছে। উপজেলা কৃষি অফিসার বাসুদেব রায় বলেন, ‘কৃষি বিভাগ থেকে পেঁয়াজবীজ উত্পাদন, সংরক্ষণ ও বিপণনে চাষিদের নিয়মিত বিভিন্ন ধরনের পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান অব্যাহত রয়েছে।’