রাঙ্গাবালীতে এক ব্যক্তির লাশ উদ্ধার

রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা

রাঙ্গাবালী উপজেলায় আনোয়ার হাওলাদার নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে চরমোন্তাজ ইউনিয়নের নয়ার চর গ্রামে কেওড়া গাছ থেকে তার গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি নয়ারচর গ্রামের মৃত নাদুরুজ্জামানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি পেশায় একজন শ্রমিক। ঢাকার কেরানীগঞ্জে ইটের ভাটায় কাজ করতেন। লকডাউনের কারণে কয়েক দিন আগে বাড়ি চলে আসেন। এসে তিনি অসুস্থ হয়ে পড়ায় টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছিলেন না। চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মমিনুল ইসলাম জানান, স্বজনদের অভিযোগ না থাকায় লাশের দাফন ব্যবস্থা করা হয়েছে।