জয়পুরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথতলায় আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বে হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ।