কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলাধীন রাজারহাট বাজার থেকে চান্দামারী যাওয়ার সড়ক এটি। সকাল হলেই নানা শ্রেণি-পেশার মানুষ ও যানবাহনে সড়কটি সবসময় ব্যস্ত থাকে। সড়কটির বেশ কয়েকটি জায়গায় ভেঙে গিয়েছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এরই মধ্যে কয়েকটি মারাত্মক দুর্ঘটনাও ঘটেছে এখানে। পাশেই পুকুর থাকায় দুর্ঘটনার সম্ভাবনা তুলনামূলক বেশি। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারী সবার মাঝেই আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায়, জনদুর্ভোগ ঘোচাতে অতি দ্রুত সড়কটি সংস্কারের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শাহ মুহাম্মদ আবদুল্লাহ, মো. রাতুল সরকার
রাজারহাট, কুড়িগ্রাম