বাংলাদেশে সবচেয়ে বেশি ধান উত্পাদন হয় বোরো মৌসুমে। দেশের অনেক জায়গায় হঠাত্ ঝড়ের সময় গরম বাতাস প্রবাহিত হওয়ায় ও তাপমাত্রা বেশি থাকায় সোনালি ধানের শীষ সাদা হয়ে যাচ্ছে। গ্রামের অধিকাংশ কৃষক নিরক্ষর, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত হওয়ায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেছেন। হতাশায় নিমজ্জিত তাঁরা। এ অবস্থায়, চিটারোধকল্পে করণীয় শীর্ষক সচেতনতামূলক কর্মসূচি নেওয়া উচিত স্থানীয় কৃষি কর্মকর্তাদের। অসহায় কৃষকদের ক্ষতিপূরণে ও সঠিক পরামর্শ দেওয়ার জন্য তাঁদের প্রতি অনুরোধ করছি। এছাড়া নিজ নিজ এলাকায় সচেতনতার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাদের উচিত কৃষকদের মাঝে উঠান বৈঠক করে সচেতনতা সৃষ্টি ও বোরো ফসলের নজরদারি করা। কৃষি মন্ত্রণালয় কৃষকদের স্বার্থে জরুরি কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করি।
মাহমুদুল হাসান কবীর
শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া