মেটলাইফ বাংলাদেশ বিমা খাতে প্রথম বারের মতো চালু করল ‘তিন ঘণ্টায় কোভিড ক্লেইম ডিসিশন’ সেবা। এ সেবার আওতায় কোভিড-১৯-এ মৃত্যুবরণকারী পলিসি হোল্ডারদের বেনিফিসিয়ারি ২০ লাখ টাকা পর্যন্ত বিমা দাবির সিদ্ধান্ত মাত্র তিন ঘণ্টায় পেয়ে যাবেন।
দ্রুত এই সেবাটির মাধ্যমে তিন ঘণ্টায় বিমা দাবির সিদ্ধান্ত জানার পাশাপাশি, তিন কর্ম দিবসে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)-এর মাধ্যমে বিমা দাবির অর্থ দিয়ে দেওয়া হবে। এই পর্যায়ে এই সেবাটি কেবল ব্যক্তি বিমার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এই নতুন সেবাটি সম্পর্কে মেটলাইফ বাংলাদেশ-এর জেনারেল ম্যানেজার আলা আহমদ বলেন, এই সময়ে আমাদের দায়িত্ব হচ্ছে গ্রাহকদের সেবায় সম্ভাব্য সবকিছু করা। বাংলাদেশে চলমান কোভিড-১৯ পরিস্থিতিতে এই সেবাটি হচ্ছে গ্রাহকদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নতুন একটি প্রচেষ্টা। —প্রেস বিজ্ঞপ্তি