ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা 

ঘিওরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র?্যাব। তার নাম আতোয়ার রহমান। শুক্রবার রাতে উপজেলার করচাবাঁধা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আতোয়ার রহমান কারচাবাঁধা গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। র?্যাব-৪-এর কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে আতোয়ারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের পর তার দেওয়া তথ্য মতে, তার ঘর থেকে উল্লিখিতসংখ্যক  ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, এ বিষয়ে র?্যাব বাদী হয়ে ঘিওর থানায় মামলা দায়ের করেছে।