ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব?্যবসা করা, মাস্ক না পরা এবং যথাযথ স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ৪০টি মামলায় ৮৫ হাজার ১৫০ টাকা জরিমানা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার নির্বাহী ম?্যাজিস্ট্রট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। ডিএনসিসির ৩ নম্বর অঞ্চলে ২৫ মামলায় ৬৭ হাজার ৪৫০ টাকা, ৯ নম্বর অঞ্চলে ১২ মামলায় ৩ হাজার ৭০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলে তিন মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।