বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালানোর অপরাধে বিএনপি নেতা ওমর ফারুক জিহাদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে। গতকাল সকালে বান্দরবান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম এলাকার নিজ বাসা হতে জিহাদকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থাকার সু্বাধে সড়ক দুর্ঘটনা এবং করোনা ভাইরাসের সংকটে অসহায় মানুষদের সেবায় রক্ত সংগ্রহ, ত্রাণ পৌঁছে দেওয়াসহ বিভিন্ন মানবসেবার সঙ্গে জড়িত। তবে পুলিশের দাবি, মো. জিহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ আইডি থেকে রাষ্ট্রবিরোধী বিভিন্ন প্রচারণা চালানো অব্যাহত রেখেছেন।