স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীর মাতা মঞ্জুরা বেগম চৌধুরীর (৮৭) মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি...রাজিউন)। শুক্রবার সন্ধ্যায় ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউতে ১০ দিন চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। মঞ্জুরা বেগম চৌধুরী জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের বোন ও রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ফুফু। মঞ্জুরা বেগম চৌধুরী তিন ছেলে ও চার মেয়ে রেখে যান। শনিবার বাদজোহর রাজশাহীর কাদিরগঞ্জে হাজি লাল মোহাম্মদ ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে কাদিরগঞ্জে পারিবারিক গোরস্থানে দাফন হয়েছে।