চীনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলা করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন। শুক্রবার হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কোনো দেশের নেতার সঙ্গে বাইডেনের সামনা-সামনি বৈঠক অনুষ্ঠিত হলো। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে অবনতি হয়েছে তা পুনরূদ্ধার করার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট বাইডেন। তাদের বৈঠকে প্রাধান্য পেয়েছে চীন। বেইজিংকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় জাপানের কেন্দ্রীয় ভূমিকার ওপর আলোচনায় গুরুত্ব আরোপ করা হয়। এশীয় প্রশান্ত মহাসাগর অঞ্চলে চীনের বিরুদ্ধে একটি জোট গঠন করা যায় কিনা তা নিয়েও আলোচনা হয় বৈঠকে। -দ্য গার্ডিয়ান ও রয়টার্স