মিয়ানমারের সামরিক জান্তা মিন অং হ্লাইং দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান সম্মেলনে অংশ নেবেন। আগামী ২৪ এপ্রিল ইন্দোনেশিয়ায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার থাইল্যান্ড এই তথ্য জানিয়েছে। গত পহেলা ফেব্রুয়ারি বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসার এটাই সামরিক জান্তার প্রথম বিদেশ সফর। এদিকে মিয়ানমারের কারা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, দেশজুড়ে ২৩ হাজার ১৮৪ বন্দিকে নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমায় মুক্তি দিয়েছে। গতকাল এসব বন্দিকে মুক্তি দেওয়া হয়। -রয়টার্স