জলবায়ু ও পরিবহন সংক্রান্ত ১০ সদস্যের বিশেষ দলে দুইজন ভারতীয়-আমেরিকানকে অন্তর্ভুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এরা হলেন রাধিকা ফক্স ও মিরা জোশি। তারা অবশ্য আগে থেকেই বাইডেন প্রশাসনে কর্মরত আছেন। শুক্রবার (১৬ এপ্রিল) এ খবর দিয়েছে খালিজ টাইমস।
প্রতিবেদনে হোয়াইট হাউসের এক ঘোষণার বরাত দিয়ে জানানো হয়, জল ও পরিবেশ সুরক্ষা এজেন্সির সহকারী প্রশাসক হবেন ফক্স। আর ফেডারাল মোটর ক্যারিয়ার সেফটি অ্যাডমিনিস্ট্রেশনে যাবেন জোশি।
আগে ইউএস ওয়াটার অ্যালায়েন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব পালন করেছেন ফক্স এবং সান ফ্রান্সিসকো পাবলিক ইউটিলিটিস কমিশনের নীতি ও সরকারী বিষয়ক এজেন্ডাও পরিচালনা করেছেন তিনি। জোশি এর আগে নিউইয়র্ক সিটি ট্যাক্সি ও লিমুজিন কমিশনের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
ইত্তেফাক/এসএ