আপনার রাশিফল

মুহম্মদ আনিসুল হক

১৯ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, সোমবার

আজ ৬ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৬ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৬ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভ সংখ্যা: ১ ও ৯। শুভ বার: রবি ও মঙ্গল। শুভ রত্ন: রুবী ও রক্তপ্রবাল। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। ছোট ভাইবোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আর্থিক দিক ভালো যবে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

শরীর ভালো থাকতে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। নিজেকে যথাযথভাবে প্রকাশে সাফল্য পেতে পারেন। কোনো কাজের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। আইনগত ঝামেলা এড়িয়ে চলুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকতে পারে। জনসম্পৃক্ততা বাড়বে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বাড়তে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। বেকারদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পেতে পারেন। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। অন্যথায় সুনাম ও মর্যাদা প্রশ্নবিদ্ধ হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

যৌথ ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। সকলের প্রতি সদাচরণ করুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

শরীর ভালো নাও থাকতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। যাত্রা ও যোগাযোগ শুভ।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। ‑