শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে শালিসী বৈঠকে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর বারইপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। এসময় বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটও চালানো হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ ঘটনায় রবিবার শেরপুর থানায় দুপক্ষই পালটাপালটি অভিযোগ করেছেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় উভয়পক্ষ পালটাপালটি অভিযোগ দিয়েছেন। তদন্তপূর্বক আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।