লালমনিরহাট থেকে গাজীপুর গেল ৫২ কৃষিশ্রমিক

কালীগঞ্জ (লালমনিরহাট) সংবাদদাতা

চলতি বোরো মৌসুমে ধান কাটার জন্য লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা থেকে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ১ম ধাপে ৫২ জন কৃষিশ্রমিক পাঠানো হয়েছে। রবিবার দুপুরে একটি বিশেষ নাইট কোচ ও একটি হাইয়েস মাইক্রোবাসে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করে তাদের পাঠানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল হাসান ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দা সিফাত জাহানের যৌথ প্রত্যয়নে কৃষিশ্রমিকদের দলনেতা অমূল্য রায়ের নেতৃত্বে শ্রীপুরে পাঠানো হয়েছে।