পাবনায় অস্ত্রসহ দুই কিশোর আটক

পাবনা প্রতিনিধি

পাবনায় বিশেষ অভিযানে ওয়ান শুটারগান, কার্তুজ এবং একটি মোবাইল ফোনসহ দুই কিশোরকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে তাদের সদর উপজেলার দোপখোলা এলাকা থেকে আটক করা হয়। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, পাবনা জেলাকে কিশোর গাংয়ের অপতত্পরতা ও অবৈধ অস্ত্র মুক্ত করার লক্ষ্যে জেলা গোয়েন্দা শাখা অভিযানিক দল অভিযান পরিচালনা করে। আটককৃতরা হলো, দোপখোলা গ্রামের শাহজাহান আলীর ছেলে সাজীব আহম্মেদ। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।