ঝুঁকিপূর্ণ সেতু

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলাধীন ১ নম্বর ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর চিলাদি ওয়ার্ডের সেতু যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। পশ্চিম ছাতারপাইয়া-দিঘিরপাড়া-মুন্সিপাড়া-কমিউনিটি ক্লিনিক হাসপাতাল-চিলাদি স্কুল রোড (তাজু পুকুরপাড়-চিলাদি মোল্লা বাড়ি সংলগ্ন) ইসলাম বেপারী বাড়ির দরজার কাঠের পুলটির পশ্চিম পাশের রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাকি অংশও ভেঙে যায় যায় অবস্থা। এমন পরিস্থিতি দুই-তিন বছর ধরে। এখন রিকশা ও বাইসাইকেল ছাড়া অন্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ। এ ব্যাপারে এলজিইডি মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. গিয়াস উদ্দিন গেসু (হূদয়)

ছাতারপাইয়া, সেনবাগ, নোয়াখালী ৩৮৬৪