লকডাউনে এনার্জিপ্যাকের ওয়ান-স্টপ হটলাইন

 

এনার্জিপ্যাক লকডাউন চলাকালীন সব প্রটোকল মেনে গ্রাহকদের জরুরি সেবা প্রদানে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রটোকলের অধীনে এনার্জিপ্যাক প্রদত্ত সেবাসহ নির্দিষ্ট কিছু জরুরি সেবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এনার্জিপ্যাক গ্রুপের গুরুত্বপূর্ণ সেবা ও পণ্যসমূহ, যেমন-বৈদ্যুতিক অ্যাকসেসরিজ, ট্রান্সফরমার, বিদ্যুত্ সংযোগের সরঞ্জাম, জ্বালানি এবং জ্বালানি সমাধান ইত্যাদি, লকডাউন চলাকালীনও পাওয়া যাবে। ব্যক্তিগত ও আবাসিক ক্ষেত্রের পাশাপাশি বাণিজ্যিক (কারখানা ও উত্পাদন সম্পর্কিত কাজ) এবং কৃষি ক্ষেত্রে জরুরি প্রয়োজনে যোগাযোগ করলে সেবা প্রদান করবে এনার্জিপ্যাক। এনার্জিপ্যাক গ্রাহকদের জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার চালু করেছে : ১৬৫৯১। —প্রেস বিজ্ঞপ্তি