শোক সংবাদ

বাদল কান্তি ভৌমিক

বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সিঞ্চন ভৌমিকের পিতা শিক্ষক বাদল কান্তি ভৌমিক (৮০) গতকাল রবিবার হাসপাতালে বার্ধক্যজনিত রোগে পরলোকগমন করেছেন। তিনি দুই পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের পারিবারিক শ্মশানে প্রয়াতের দাহকার্য সম্পন্ন করা হয়। তার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, চসিক কাউন্সিলর জহরলাল হাজারী, রুমকি সেনগুপ্ত, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো. বেলাল হোসেন ও বিপ্লবী তারকেশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সভাপতি প্রধান শিক্ষক অঞ্জন কান্তি চৌধুরী শোক প্রকাশ করেছেন।

সরদার গোলাম মোস্তফা

পাইকগাছার কপিলমুনি বাজার বনিক সমিতির ও হরিঢালী ইউনিয়নের আওয়াামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরদার গোলাম মোস্তফা (৫৫) গতকাল রবিবার খুলনার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার জানাজা আজ সোমবার নিজ গ্রাম হরিদাস কাটিতে অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে এলাকায় এক শোকের ছায়া নেমে আসে।