পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথম পাঁচ দফায় ১৮০ আসনে ভোটগ্রহণ হয়েছে। এর মধ্যে ১২২ আসন বিজেপি জিতে গেছে বলে দাবি করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল রবিবার বর্ধমানের জামালপুরে এক জনসভায় তিনি এই দাবি করে বলেন, ২ মে ফল ঘোষণার দিন মমতা ব্যানার্জিকে হেঁটে পদত্যাগ করতে রাজভবন যেতে হবে।
অন্যদিকে নদীয়ার তেহট্ট এবং উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় নির্বাচনি জনসভায় তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ??গত পাঁচ মাস ধরে দাঙ্গা আর কী করে মমতাকে হারানো যায়, সেই খেলায় মেতে উঠেছে বিজেপি সরকার। দেশ দেখার প্রয়োজন মনে করছে না। করোনা ইস্যুতে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করেছেন। এদিকে, ভারত জুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী আগামী বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে ভোটের প্রচারণা কর্মসূচি বাতিল করেছেন। একইসঙ্গে বড় ধরনের জনসভা না করার জন্য অন্য দলের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাজনৈতিক নেতাদের বাগিবতণ্ডার মধ্যে গতকাল অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে নতুন মডেল চালু করেছে তৃণমূল সরকার। বোমা-গুলি-বন্দুকের জোরে সরকার চলছে। বিজেপি ক্ষমতায় এলে এই মডেল বদলে যাবে। সোনার বাংলা হবে। তিনি? বলেন, ?যিনি যত বড় নেতা, তার বিদায়টাও বড় হওয়া উচিত। নন্দীগ্রামে মমতা ব্যানার্জির হারের ব্যবধান অনেক বেশি হবে।
অন্যদিকে মমতা বলেন, বিজেপির জনসভায় লোক আসছে না তাই নির্বাচন কমিশন প্রচারের সময় কমিয়ে দিয়েছে। এভাবে প্রচারের সময় কমিয়ে দেওয়ায় আমার প্রচারের কাজে অনেক ক্ষতি হয়েছে। অনেকগুলো সভা বাতিল করতে হয়েছে।?
তিনি বলেন, বিজেপির বহিরাগত দুর্বৃত্তদের কারণে এই রাজ্যে করোনার সংক্রমণ বাড়বে। আর তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বাইরে থেকে যে আসবে, তাকেই করোনা পরীক্ষা করাতে হবে।? মমতা বলেন, বিজেপি ভোটের পাখি। নির্বাচনের পর পাখি পালিয়ে যাবে। আর দেখা পাবেন না।? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটারদের ভয় দেখানো হচ্ছে। আধাসেনারা গুলি করে লোক মারছে।?
মমতা বলেন, ?সস্তায় নাম কেনার জন্য অন্যদেশে টিকা পাঠানো হচ্ছে। আর ভারতের মানুষ ভ্যাকসিন পাচ্ছে না। এই হচ্ছেন নরেন্দ্র মোদি। গুজরাট থেকে শ্রমিক নিয়ে এসে পশ্চিমবঙ্গে মঞ্চ করা হচ্ছে। তাদের কোভিড পরীক্ষা হচ্ছে না। ওরা কোভিড ছড়িয়ে চলে যাচ্ছে।?
মমতা বলেন, ভারত জুড়ে করোনা বাড়ছে। আর প্রধানমন্ত্রী ভোট প্রচার করে বেড়াচ্ছেন। কোনো পরিকল্পনা নেই। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা আপত্কালীন প্রয়োজনে অক্সিজেনের দরকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাচ্ছেন না। তাই প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই।
প্রচারণায় গিয়ে অসুস্থ মিঠুন
পশ্চিমবঙ্গের উত্তরে রায়গঞ্জে রোড শো চলাকালে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানা গছে, আগে থেকেই অসুস্থ বোধ করছিলেন তিনি। সে কারণে প্রথমে হুড খোলা গাড়িতে উঠতে চাননি। কিন্তু বিজেপির নেতাকর্মীদের আবেদনে শেষমেশ শারীরিক অসুস্থতাকে গুরুত্ব না দিয়েই হুডখোলা গাড়িতে ওঠেন মিঠুন। কিন্তু রোড শো ২০০ মিটার যেতে না যেতেই অসুস্থ হয়ে পড়েন। পরে হেলিকপ্টারে তাকে কলকাতায় নিয়ে আসা হয়।