বাঁশখালী বিদ্যুেকন্দ্রে নিহত পাঁচ শ্রমিকের লাশ হস্তান্তর

বাঁশখালীতে কয়লা বিদ্যুত্ কেন্দ্রে পুলিশের গুলিতে নিহত পাঁচ শ্রমিকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল রবিবার চমেক হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহগুলো হস্তান্তর করা হয়। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভুঁইয়া জানান, বাঁশখালীতে নিহত পাঁচ শ্রমিকের ময়নাতদন্ত চমেক হাসপাতালে করা হয়েছে। নিহত শ্রমিকরা হচ্ছেন আহমদ? রেজা (৩০), শুভ (২৬), র?নি (২৮), মাহামুদুল হাসান রাহাত (৩২) ও মো. রায়হান (১৮)।

দুটি মামলা দায়ের : এদিকে, বাঁশখালীতে এস আলম গ্রুপের নির্মাণাধীন কয়লা বিদ্যুত্ কেন্দ্রে পুলিশ- শ্রমিক সংঘর্ষের ঘটনায় থানায় দুইটি মামলা হয়েছে। শনিবার রাতে মামলা দুইটি দায়ের হয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির জানান, এসএম পাওয়ার প্ল্যান্টের পক্ষে চিফ কো-অর্ডিনেটর ফারুক আহমেদ বাদি হয়ে একটি ও পুলিশ বাদি হয়ে আরেকটি মামলা দায়ের করেছে। বিদ্যুত্ কেন্দ্রের পক্ষে করা মামলায় ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০৪০ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাটের অভিযোগ আনা হয়েছে। পুলিশের মামলায় অজ্ঞাত দুই থেকে আড়াই হাজার জনকে আসামি করা হয়েছে। এই মামলায় পুলিশের কর্তব্য কাজে বাধাসহ আরো কয়েকটি অভিযোগ আনা হয়েছে।