সম্পর্ক মেরামতে আলোচনা করেছে সৌদি আরব ও ইরানের সিনিয়র কর্মকর্তারা। চার বছর আগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এই প্রথম তাদের মধ্যে আলোচনা হলো। ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, গত ৯ এপ্রিল ইরাকের দুই দেশের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়। আলোচনায় ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলার বিষয়টিও স্থান পেয়েছে। একটি অসমর্থিত সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বৈঠকে সৌদি আরবের গোয়েন্দা প্রধান উপস্থিত ছিলেন। তবে দুই দেশের কেউই বিষয়টি নিয়ে মন্তব্য করেননি। —আলজাজিরা