নিপুণ

ঈদকে কেন্দ্র করে ক্রেতাদের উপযোগী পোশাকে সমৃদ্ধ হয়েছে দেশীয় ফ্যাশন হাউজ ‘নিপুণ’। ক্রেতাদের স্বস্তি ও স্বাচ্ছন্দের কথা চিন্তা করে নিপুণের প্রোডাক্ট লাইনে ফেব্রিক্স হিসাবে প্রাধান্য পেয়েছে সুতি, লিনেন, জয়সিল্ক ও তাঁত কটন। মোটিফের ক্ষেত্রে ফ্লোরাল, দেশীয় রাজবাড়ী, ইসলামিক প্রাধান্য পেয়েছে। ঈদ আয়োজনে পোশাকে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, সিঙ্গেল পিস, ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি, শার্ট, ফতুয়া। আর এই ঈদে শিশুদের পোশাকে ‘নিপুণ’ সেজেছে ভিন্ন সাজে।