সিংড়া (নাটোর) সংবাদদাতা
সিংড়ায় আগামী কয়েক দিনের মধ্যেই পুরোদমে শুরু হবে ধান কাটা। এর মধ্যেই অনেক জমিতে দেখা দিয়েছে কারেন্ট পোকার আক্রমণ। স্থানীয়রা একে কারেন্ট পোকা বললেও কৃষি অফিস বলছে বাদামি ঘাসফড়িং। কৃষক ফারুক হোসেন বলেন, ‘আমার চার বিঘা জমিতে পোকার আক্রমণ দেখা দিয়েছে।’ কৃষক আব্দুল মজিদ বলেন, ‘পোকার আক্রমণে আমার আট বিঘা জমির ধান সাদা হয়ে গেছে।’ এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, ‘কিছু কিছু এলাকায় পাকা ধানে বাদামি ঘাসফড়িং পোকার আক্রমণ দেখা দিয়েছে। আমরা এসব জমিতে কীটনাশক স্প্রে করার পরার্মশ দিচ্ছি।’