কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে চাষাবাদে ঝুঁকছেন শিক্ষিত তরুণেরা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রহমাতুল্লাহ বলেন, ‘আমরা কয়েক জন বাণিজ্যিকভাবে চাষাবাদ করছি। প্রথম ধাপে ক্যাপসিকাম চাষ করে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা আয় করেছি। এখন চাষ করছি গোল্ডেন ক্রাউন বা হলুদ তরমুজ। এতে বিঘাপ্রতি খরচ হয়েছে ৬০-৬৫ হাজার টাকা। আশা করছি প্রায় ১০ লাখ টাকার তরমুজ বিক্রি হবে।’ এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক বলেন, ‘কয়েক জন শিক্ষিত যুবক উপজেলায় প্রথমবারের মতো গোল্ডেন ক্রাউন জাতের তরমুজ চাষ করেছেন। আমরা তাদের সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি।’