বাঁশখালীতে শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

বরিশাল অফিস

চট্টগ্রামের বাঁশখালীতে এস আলম বিদ্যুেকন্দ্রে পুলিশের গুলিতে শ্রমিক নিহত ও নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সোমবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির বরিশাল জেলা শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট এ কে আজাদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জেলা শাখার আহ্বায়ক ইমরান হাবিব রুমন প্রমুখ। এদিকে একই দাবিতে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেছে ছাত্র ইউনিয়ন। তারা শ্রমিক নিহতের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।