শেয়ারদর বাড়ার শীর্ষে হাইডেলবার্গ

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৬টির বা ৩৬ দশমিক ৪২ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে হাইডেলবার্গ সিমেন্টের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। রবিবার হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৯৫ দশমিক ৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২১৪ দশমিক ৮০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ারদর ১৯ দশমিক ৫০ টাকা বা ৯ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাইডেলবার্গ সিমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন ব্যাংকের ৯ দশমিক ৯৫ শতাংশ, এশিয়া ইনসিওরেন্সের ৯ দশমিক ৯২ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৮২ শতাংশ, দেশ জেনারেল ইনসিওরেন্সের ৯ দশমিক ৭৯ শতাংশ, এমআই সিমেন্টের ৯ দশমিক ৪৪ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইনসিওরেন্সর ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়েছে।