বিদ্যুত্স্পৃষ্টে পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সোমবার সকালে মহানগরীর ভোগড়া চৌধুরীবাড়ি এলাকায় প্যানাসিয়া ক্লোদিং লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঐ পোশাক শ্রমিকের নাম মো. শরীফুল ইসলাম। তিনি ময়মনসিংহ সদরের পুটিয়ালী এলাকার আব্দুল কাদেরের ছেলে। শরীফুল ঐ কারখানার সুইং সেকসনের লাইন অপারেটর পদে চাকরি করতেন। বাসন থানার ওসি মো. কামরুল ফারুক জানান, সকালে ঐ শ্রমিক কারখানায় তার মেশিনে কাজ করার সময় হঠাত্ বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত বোর্ড বাজারের একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।