অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

ইত্তেফাক রিপোর্ট

মোহাম্মদপুরের ঢাকা উদ্যানসংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে রবিন নামে সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব। রবিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব জানায়, রবিন মোহাম্মদপুর এলাকার গাঙচিল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড লম্বু মোশারফের ঘনিষ্ঠ সহচর। রবিন ও তার সহযোগীরা মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় চুরি-ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, অপহরণ, চাঁদাবাজিসহ অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। ঢাকা উদ্যান ও চাঁদ উদ্যানে জমি দখল করে জমির মালিকদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করত এ গ্রুপ। রবিনের বিরুদ্ধে ধর্ষণ মামলাসহ  মোহাম্মদপুর ও নিউমার্কেট থানায় বিভিন্ন ধারায় ছয়টি মামলা রয়েছে।