মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরিতে ট্রাকের ধাক্কায় সজিব নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সে ভোলা জেলার দৌলতখানা থানার জয়নগর গ্রামের নুর নবীর ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তেজগাঁও থেকে শাহ সিমেন্ট ফ্যাক্টেরিতে ট্রাক দিয়ে সিমেন্ট নিতে আসেন নিহত সজিব। ফ্যাক্টরির ভেতরে সিমেন্ট লোড করার সময় সজিব দাঁড়িয়ে থাকা অবস্থায় শাহ সিমেন্টের একটি ট্রাক তাকে ধাক্কায় দিলে গুরুত্বর আহত হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্মরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই মো. ইব্রাহিম জানান, গতকাল পর্যন্ত মামলা দায়ের হয়নি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।