সুপার লিগের ঘোষণার পর থেকে ফুটবল বিশ্বে চলছে টালমাটাল অবস্থা, এই লিগের পক্ষে বিপক্ষে চলছে নানা যুক্তি তর্ক । সুপার লিগ সম্পর্কে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, বর্তমান এবং সাবেক খেলোয়াড়েরা ভিন্ন ভিন্ন অভিব্যক্তি প্রকাশ করেন ।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
ইউরোপিয়ান সুপার লিগের পরিকল্পনা বিশ্ব ফুটবলের জন্য হবে ক্ষতিকর এবং ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা ফুটবল কর্তৃপক্ষগুলির প্রতি সমর্থন জানাই। ঘরোয়া ফুটবলের কেন্দ্রকে আঘাত করবে এটি এবং দেশ জুড়ে ফুটবল ভক্তদের দুর্ভাবনার কারণ হবে। পরবর্তী কোনো পদক্ষেপের আগে সংশ্লিষ্ট ক্লাবগুলিকে তাদের সমর্থক ও বৃহত্তর ফুটবল সমাজের কাছে অবশ্যই উত্তর দিতে হবে। ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতেও ফুটবল সংস্থাগুলির প্রতি জোর সমর্থনের কথা বলা হয়েছে। ফুটবলের সংহতি ও ক্রীড়া চেতনাকে হুমকির মুখে ফেলে দেওয়া প্রকল্প ইউরোপিয়ান সুপার লিগে অংশ নিতে ফরাসি ক্লাবগুলির অস্বীকৃতি জানানোর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট। জাতীয় হোক বা ইউরোপিয়ান, ফুটবলের মৌলিক প্রতিযোগিতাগুলোর মর্যাদা ও অখণ্ডতা রক্ষায় এলএফপি, এফএফএফ, উয়েফা ও ফিফার নেওয়া সব পদক্ষেপকে সমর্থন করবে ফরাসি রাষ্ট্র।
মেসিত ওজিল
বাচ্চারা বড় হয়ে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বপ্ন দেখে—কোনো সুপার লিগ নয়। বড় খেলাগুলির মজা হল এগুলো কেবল বছরে একবার বা দুই বার ঘটে, প্রতি সপ্তাহে নয়।
লুকাস পোদলস্কি
আজকে এক অকল্পনীয় খবরে আমার ঘুম ভাঙে। ফুটবল হলো সুখ, স্বাধীনতা, আবেগ, অনুরাগ এবং এটা ফুটবলের সবার জন্য। সুপার লিগের এই প্রকল্পটি ঘৃণ্য, ন্যায্য নয় এবং যে ক্লাবগুলিকে এতে জড়িত বলে দেখেছি তাতে হতাশ হয়েছি। এর বিরুদ্ধে লড়াই করুন!’
সাবেক আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার
আমি বলব এটি একটি খারাপ ধারণা ফুটবলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি খেলাধুলার মেধার ভিত্তিতে এবং সামগ্রিকভাবে ইউরোপীয় ফুটবল থেকে নির্মিত ইতিহাসকে সম্মান করা।
আমি বিশ্বাস করি, ব্যক্তিগতভাবে, এই ধারণাটি আর বেশি বাড়বে না।