শোক সংবাদ

আব্দুর রশিদ ভুঁইয়া

নাঙ্গলকোট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার নাঙ্গলকোট পৌরসভার দাউদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুর রশিদ ভুঁইয়া (৭০) গতকাল সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় মরহুমের গ্রামের বাড়ি দাউদপুর গ্রামে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

কুসুম বেগম

কুমিল্লার মনোহরগঞ্জের উত্তরহাওলা নিবাসী সাংবাদিক আবুল কালাম আজাদের মাতা মোসা. কুসুম বেগম (৬০) অসুস্থতাজনিত কারণে সোমবার ভোর সাড়ে ৪টায় জেলার লাকসাম উপজেলার সুরক্ষা হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)।  তিনি স্বামী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সোমবার সকাল ১০টায়  মরহুমার  নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।