অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বড় মেয়ে কাসফি কামালের স্বামী মো. দিলশাদ হোসেন গত শুক্রবার লন্ডনে তার নিজ বাসভবনে হূদেরাগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। তার পরিবার এবং অর্থমন্ত্রীর পরিবার দিলশাদ হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন। উল্লেখ্য, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাজ্যের স্থানীয় নিময়কানুন পালন করে মরদেহ ঢাকায় এনে দাফন করার বিষয়ে তার পরিবার ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে। ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের ভাগনে ও সাঈদ খোকনের ফুপাতো ভাই দিলশাদ হোসেন। তার পরিবারের সদস্যরা দেশে অবস্থান করছেন।