বাক্সবন্দি হাসপাতালে জেনারেটর এক যুগ পর চালু হলো

দীর্ঘ ১২ বছর পর শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাক্সবন্দি জেনারেটর চালু করা হয়েছে।  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম খান জানান, এক যুগ আগে সে সময় ১৮ লাখ টাকার একটি জেনারেটর হাসপাতালের জন্য নিয়ে আসা হয়। জেনারেটরটি বাক্সবন্দি থাকায়  হাসপাতালে বিদ্যুত্ চলে গেলে কোনো জরুরি অপারেশন করা যেত না। এটি চালু হওয়ায় এখন বিদ্যুত্ চলে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। জেনারেটটি ৪০ কেভি বিদ্যুত্ সরবরাহ করা যাবে। এটি চালু হওয়ায় হাসপাতালে জরুরি অপারেশন করতে আর কোনো সমস্যা হবে না।