রাশিয়ার প্রতিশোধ চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিক বহিষ্কার

প্রতিশোধ নিল রাশিয়া। চেক প্রজাতন্ত্রের ২০ জন কূটনীতিককে বহিষ্কার করার কথা ঘোষণা করেছে দেশটি। চেক প্রজাতন্ত্র ১৮ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের পর রাশিয়াও এই পালটা ঘোষণা দেয়। রুশ কূটনীতিকরা ২০১৪ সালে চেক অস্ত্র গুদামে বিস্ফোরণের ঘটনায় গুপ্তচর হিসাবে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। ঐ বিস্ফোরণের ঘটনায় দুই জন মারা যায়। খবর বিবিসির

যুক্তরাজ্যে ২০১৮ সালে বিষাক্ত রাসায়নিক নভিচক দিয়ে হামলা যে দুই জন রাশিয়ানকে সন্দেহ করা হয় তারা চেক প্রজাতন্ত্রের ঐ বিস্ফোরণের ঘটনার সঙ্গে জড়িত বলে বলা হচ্ছে। এই অভিযোগ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। মস্কো চেক কূটনীতিকদের এক দিনের মধ্যে দেশ ছেড়ে যেতে বলেছে। চেক প্রজাতন্ত্র রুশ কূটনীতিকদের দেশ ছাড়ার জন্য ৭২ ঘণ্টা সময় দিয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রণালয় চেক সিদ্ধান্তকে নজিরবিহীন এবং বৈরি পদক্ষেপ বলে বর্ণনা করেছে। রাশিয়ার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করা যুক্তরাষ্ট্রকে খুশি করতে চেক কর্তৃপক্ষ তাদের প্রভুদের পদক্ষেপকেও ছাড়িয়ে গেছে বলে বলা হয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে।ত্