জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর (ভেদলার মোড়) গ্রামে আরতী রানী উড়াও (৩৮) নামের এক আদিবাসী মহিলাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা।
থানা সূত্রে জানা যায়, শনিবার রাতে খগেন উড়াওয়ের বাড়িতে পূর্বশত্রুতার জের ধরে প্রতিবেশীরা অতর্কিত হামলা চালায়। তারা খগেন উড়াওয়ের স্ত্রী আরতী রানীকে বেদম মারপিট করে। তাকে মুমূর্ষু অবস্থায় রাতেই জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় পরদিন রবিবার রাতে আরতী মারা যায়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. ইসতিয়াখ আলম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, দোষী ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।