লোহাগাড়ায় রবিবার রাতে অভিযান চালিয়ে ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ সাজ্জাতুল ইসলাম সবুজ নামের এক জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকে তল্লাশি করে ৪ হাজার ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।