রেহানা পারভীন অনেকটা সুস্থ

ন্যাসাল ক্যানোলা পরানো অবস্থায় ছেলের মোটরসাইকেলে চড়ে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হওয়া শিক্ষিকা রেহানা পারভীন এখন অনেক সুস্থ। তিনি নিজেই তার শারীরিক অবস্থা জানিয়েছেন স্বজনদের। করোনা ওয়ার্ডের নার্সিং ইনচার্জ কোহিনূর বেগম গতকাল সোমবার সকালে শিক্ষিকা রেহানা পারভীনের শারীরিক সুস্থতার খবর নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার তার করোনা পজিটিভ আসে। শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সকদের পরামর্শে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছিল। অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে আসায় সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু শনিবার বিকেলে তার তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। কোনো অ্যাম্বুলেন্স না পাওয়ায় তার ছেলে কৃষি ব্যাংকের ঝালকাঠী শাখার কর্মকর্তা জিয়াউল হাসান মাকে নিজের গায়ে গামছা দিয়ে অক্সিজেন সিলিন্ডার বেঁধে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন।

ইত্তেফাক/এসএ