মিরপুরের আয়েশার ছোটবেলা থেকেই মনে স্বপ্ন ছিল এয়ারলাইন্সে কাজ করার। আজকাল অনেক জায়গায় এ ধরনের প্রশিক্ষণের সুযোগ চোখে পড়লেও তিনি শিক্ষা মন্ত্রণালয় হতে কলেজ অব এভিয়েশন টেকনোলজির ব্যাপারে জানেন। পরে বিসনেস স্টাডিস বিভাগ থেকে জিপিএ ৫ পয়ে এইচএসসি পাস করায় কলেজ অব এভিয়েশন টেকনোলজিতে এভিয়েশন ম্যানেজমেন্ট বিষয়ে ভর্তি হন। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন। বর্তমানে তিনি দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে প্যাসেঞ্জার সার্ভিস অফিসার হিসেবে কাজ করছেন। আয়েশা বলেন, ‘বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে এভিয়েশন সেক্টরে দিন দিন ক্যারিয়ার প্রসারিত হচ্ছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন বিষয়ের সঙ্গে সমপ্রতি যুক্ত হয়েছে বেশ কিছু সম্ভাবনাময় বিষয়। এর মধ্যে অন্যতম হলো বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট।’
বিবিএ ইন এভিয়েশন ম্যানেজমেন্ট হলো বিমানবন্দর, এয়ারলাইন্স, এভিয়েশন হসপিটালিটি, বিমান ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত চার বছরের অনার্স কোর্স। এখানে আট সেমিস্টার পড়াশোনা সম্পন্ন করে আপনি বিমানবন্দর অ্যাডমিনিস্ট্রেশন, অপারেশন, এয়ারলাইন্স মার্কেটিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, এয়ার হোস্টেস, বিমানবন্দরে যাত্রী সেবা, ই-কমার্স, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, বিমানবন্দরে কাস্টমস, ই-টিকিটিংসহ, জিডিএস প্রোগ্রামে বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে কাজ করতে পারবেন। এখানে বিবিএর ৬০টি ক্রেডিট পড়াশোনা করবেন যা আপনাকে ব্যাংক, মোবাইল অপারেটর কোম্পানি, বীমা, বিসিএস, সরকারি ও বেসরকারি সেক্টরে সব ধরনের চাকরি পেতে সহায়তা করবে। তাছাড়া মধ্যপ্রাচ্যের এয়ারলাইন্স এমিরেটস, কাতার, গালফ, কুয়েত, ওমান, সাউদিয়া এয়ারলাইন্স ও অন্য যে এয়ারলাইন্সগুলো বাংলাদেশে ফ্লাইট অপারেট করে, সেগুলোতে রয়েছে কাজ করার সুযোগ।
বিসনেস স্টাডিস/মানবিক/বিজ্ঞান বিভাগ থেকে এই বছর অথবা পূর্ববর্তী বছর এইচএসসি/এ লেভেল পাস করা শিক্ষার্থীর বিবিএ এভিয়েশন ম্যানেজমেন্ট অনার্স কোর্সে আবেদন করতে এইচএসসিতে নূন্যতম ৩.৫০ জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসিতে অ্যাকাউন্টিং/বিসনেস অর্গানিজশন অ্যান্ড ম্যানেজমেন্ট/ অর্থনীতি/ফিনান্স/ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স/প্রোডাকশন ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং/পরিসংখ্যান/উচ্চতর গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ে ন্যূনতম ৩.০০ থাকতে হবে।
কলেজ অব এভিয়েশন টেকনোলজি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত (কলেজ কোড : ৬৬২০) ও অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান। এখানেই দেশে প্রথম বিবিএ (অনার্স) ইন এভিয়েশন ম্যানেজমেন্ট ও বিএসসি (অনার্স) ইন অ্যারোনটিক্যাল এবং এভিয়েশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোর্স জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হয়। বিস্তারিত জানতে ০১৯২৬৯৬৩৬৫৩ নম্বরে যোগাযোগ করতে পারেন।