শেয়ারদর সর্বোচ্চ বেড়েছে ইস্টার্ন ইনসিওরেন্সের

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল মঙ্গলবার ১৯৩টির বা ৫৪ দশমিক ৫২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে ইস্টার্ন ইনসিওরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার ইস্টার্ন ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০২ দশমিক ৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১২ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ১০ দশমিক ২০ টাকা বা ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন ইনসিওরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯ দশমিক ৮৪ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৯ দশমিক ৬৩ শতাংশ, গোল্ডেন সনের ৯ দশমিক ৫৬ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯ দশমিক ৫৪ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৮ দশমিক ৭৫ শতাংশ, উত্তরা ফাইন্যান্সের ৭ দশমিক ৯৩ শতাংশ, মাইডাস ফাইন্যান্সিংয়ের ৭ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।