ঈশ্বরদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডায় রাতের আঁধারে চলছে বালু উত্তোলন। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ঐ ইউনিয়নের পদ্মার তীরবর্তী নবীনগরসহ কয়েকটি স্থান থেকে বালু উত্তোলন করছে কতিপয় প্রভাবশালী। এতে চরাঞ্চলের শতশত একর ফসলি জমি হুমকিতে পড়েছে। মঙ্গলবার সরজমিনে নবীনগর থেকে দাদাপুর এবং কামালপুর এলাকা ঘুরে ছয়-সাতটি স্থানে বালু উত্তোলনের চিহ্ন ও বালু কাটার মেশিন ‘ভেকু’ দেখা গেছে। লক্ষ্মীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াদ হাসান বলেন, বালু উত্তোলনের অভিযোগ আমিও পেয়েছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পি এম ইমরুল কায়েস বলেন, রাতের আঁধারে বালু কাটার বিষয়টি তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।