পাইকগাছা (খুলনা) সংবাদদাতা
আবহাওয়া অনুকূলে থাকায় পাইকগাছায় তরমুজের ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ১ হাজার ১০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। চাষি প্রিতিষ ও দ্বিজেন জানান, আমরা সাড়ে চার বিঘা জমিতে তরমুজ চাষ করেছি। আশা করছি ৩ লাখ টাকার তরমুজ বিক্রি হবে। চাষি প্রসনজিত্ ও দিপক জানান, আমাদের ছয় বিঘা জমিতে তরমুজের ভালো ফলন হয়েছে। আশা করছি ৬ লাখ টাকার মতো বিক্রি হবে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, তরমুজ চাষে খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। সার-পানি দিলেই হয়।