বোরহানউদ্দিনে মুগডালের ভালো ফলন

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

বোরহানউদ্দিনে মুগ ডালের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং পোকার আক্রমণ কম থাকায় ফলন ভালো হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় ২ হাজার ৪০০ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১১০ হেক্টর বেশি জমিতে। হেক্টরপ্রতি উত্পাদন হয়েছে ১.৬-২ মেট্রিক টন। চাষি মোহাম্মাদ আলী জানান, গত কয়েক বছরের চেয়ে এ বছর ফলন অনেক ভালো হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওমর ফারুক বলেন, মুগের ফলন ভালো হয়েছে। ভবিষ্যতে বীজের ঘাটতি দূর করা হবে।