বিধিনিষেধ না মানায় ছাগলনাইয়ায় ২১ জনকে জরিমানা

ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা

সরকার ঘোষিত বিধিনিষেধ না মানায় মঙ্গলবার দুপুরে ছাগলনাইয়ায় ২১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় এবং মাস্ক পরিধান না করায় ২১ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করেন ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম জানান, ছাগলনাইয়া পৌর শহর, বাংলা বাজার, কন্ট্রাক্টর মসজিদ ও পাঠাননগর বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় এবং মাস্ক পরিধান না করার অভিযোগে মোট ২১ জনকে ১০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।