বরিশাল বিভাগে ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ

বরিশাল অফিস

বরিশাল বিভাগে ৩০ হাজার খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদলের নিজ উদ্যোগে মঙ্গলবার এসব খাবার স্যালাইন বিতরণ করেন। এদিন দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে খাবার স্যালাইন বিতরণকালে উপস্থিত ছিলেন—অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক, বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, বরিশালের সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেনসহ বরিশাল বিভাগের অন্যান্য জেলার সিভিল সার্জনেরা। জেলার সিভিল সার্জনদের কাছে এই স্যালাইন বিতরণ করা হয়। উল্লেখ্য, বরিশাল বিভাগে গত কয়েক সপ্তাহ ধরে হঠাত্ই বৃদ্ধি পেয়েছে ডায়রিয়া রোগের প্রকোপ। তাতে সংকট দেখা দিয়েছে আইভি স্যালাইন ও খাবার স্যালাইনের।